শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধের প্রক্রিয়ায় বিদ্যমান নিয়মে শিথিলতা এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনার আওতায় স্পষ্ট করা হয়েছে, এখন থেকে কোনো যৌক্তিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের প্রাপ্য লভ্যাংশ পরিশোধ করা সম্ভব না হলে, সেটিকে সংশ্লিষ্ট বিধানের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে না। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তি বা ডিটিএ সনদ পাওয়ার পরবর...