যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার প্রথম ডিজেল চালান নিয়ে যাওয়া একটি ট্যাংকার দেশটির পূর্ব উপকূলের কাছে এসে থেমে গেছে। জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য থেকে মঙ্গলবার জানা গেছে এ তথ্য। তবে জাহাজটির গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে এর পরিচালনাকারী প্রতিষ্ঠান।চলতি মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে গত মাসে রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য মস্কোর সঙ্গে একটি আকস্মিক চুক্তির ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এলএসইজির জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ট্যাংকার...