বাংলাদেশ ব্যাংকের বাস্তবায়িত ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’-এ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ শুরু হচ্ছে। এজন্য গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রথম বৈঠক আজ সোমবার অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগরে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন সংস্থাটির সচিব সিরাজুন নূর চৌধুরী।
আইএমইডির দায়িত্বশীল একটি সূত্র আগামীর সময়কে জানিয়েছে, এটি ছিল একটি কারিগরি সহায়তা প্রকল্প, যা এরই মধ্যে শেষ হয়েছে। এর ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প অনুমোদ...