হাতে শৈশবের একটি সাদাকালো ছবি, সঙ্গে পুরনো পাসপোর্টের ফটোকপি। এসব নিয়েই চার দশকের বেশি সময় আগে হারিয়ে যাওয়া জন্মদাতা মা-বাবাকে খুঁজছেন সেলিনা গোমেজ। জন্মস্থান কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট। মাত্র দেড় বছর বয়সে একটি ডাচ পরিবারের সঙ্গে দেশ ছেড়েছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় ৪৫ বছর। বদলেছে দেশ, ভাষা, পরিচয়। কিন্তু জন্মদাতা পরিবারের সন্ধান পাওয়ার আকাঙ্ক্ষা কখনো বদলায়নি।সেই আকাঙ্ক্ষা থেকেই সুদূর নেদারল্যান্ডস থেকে বারবার বাংলাদেশে ছুটে এসেছেন সেলিনা। এবার তার অনুসন্ধানে কিছুটা আশা...