অভিজাত রেস্টুরেন্টে সামুদ্রিক মাছ ‘ডোরি ফিশ’ নামে পরিবেশন করা হচ্ছে দেশীয় চাষের পাঙাস মাছ। ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীর ৯টি অভিজাত রেস্টুরেন্ট থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ বিশ্লেষণে এমন তথ্য পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের ফিশ জেনেটিকস ও কনজারভেশন স্পেশালিস্ট অধ্যাপক ড. রাকেব-উল-ইসলাম।গবেষণায় ঢাকা, নোয়াখালী ও চট্টগ্রামের তিনটি করে মোট ৯টি রেস্টুরেন্ট থেকে ‘ডোরি ফিশ’ নামে পরিবেশন করা মাছের নমুনা সংগ্রহ করা হয়। পরে এসব নমুনার ডিএনএ এক্স...