যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থায় তৈরি হয়েছে বড় ধরনের সাইবার নিরাপত্তা সংকট। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) ৪১ হাজারের বেশি কর্মকর্তা ও ঠিকাদারের তথ্য অনলাইনে প্রকাশ করেছে একটি হ্যাকার গোষ্ঠী। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে কর্মকর্তাদের নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, পদবি, কর্মস্থল ও দায়িত্বসংক্রান্ত বিবরণ। তালিকায় অভিবাসনবিরোধী অভিযান পরিচালনাকারী আইস, সীমান্তরক্ষী এবং গোপন তদন্তে যুক্ত কর্মকর্তাদের তথ্যও রয়েছে।
গত বুধবার প্রকাশ করা হয় তথ্যগুলো। ‘আইসপিক’ নামে একট...