শহরতলি বোয়ালখালী উপজেলার নিভৃত পল্লী সারোয়াতলী। আশির দশকের সারোয়াতলীতে ছিল না পাস করা কোনো ডাক্তার। দুয়েকজন থাকলেও গ্রামমুখী ছিলেন না। ভরসা বলতে শুধু বৈদ্য বা হাতুড়ে ডাক্তার। হোমিওপ্যাথ কিংবা পল্লী চিকিৎসক। সামর্থ্যবানরা ছুটতেন শহরে। সাধারণ মানুষ ভুগতেন রোগে-শোকে।
গ্রামেরই এক অবস্থাপন্ন গৃহস্থ সাধন ওয়াদ্দার। যাত্রাপালা, কীর্তন, পুঁথিপাঠের আসর মাতিয়ে রাখা একজন সংস্কৃতিমনা মানুষ। এর সুবাদে দু’চার-দশ গ্রামের মানুষের অতি আপনজন। গ্রামবাসীর চিকিৎসার অভাব দেখতেন। অনুভব করতেন হৃদয় দিয়ে। একদিন নিজেই...