বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় একজন মানুষের পা কেটে ফেলতে হচ্ছে। অথচ শুরুতেই পায়ের ঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রেই এ ধরনের অঙ্গহানি ঠেকানো সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ।তিনি বলেন, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের পায়ের নিচে অতিরিক্ত চাপ, স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া, ছোট ক্ষত ও সংক্রমণ ধীরে ধীরে আলসার ও গ্যাংগ্রিনে রূপ নিতে পারে। পরে পরিস্থিতি জটিল হয়ে পায়ের অংশবিশেষ কিংবা পুরো পা কেট...