বয়স ৬০ পেরোলেই কি ফিজিওথেরাপি
নিতে হবে? না এমন কোনো নিয়ম নেই। তবে বয়স বাড়ার সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন, ব্যথা,
পেশি ও জয়েন্টের সমস্যা, ভারসাম্যহীনতা কিংবা বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের জটিলতা দেখা
দিলে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রবীণদের সুস্থ ও সক্রিয়
জীবনযাপনে এটি সহায়ক হতে পারে।
ওম্যান্স চিলড্রেন অ্যান্ড
জেনারেল হসপিটালের ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. এমরান হোসাইন বললেন,
‘৬০ বছর বা তার বেশি বয়সী কারও পেশিতে ব্যথা, জয়েন্টে ব্যথা বা শক্ত হয়ে...