সারা দেশের সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবা চালুর দাবিতে বরিশালে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন সজল কুমার পাল নামে এক তরুণ।সোমবার দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তিনি এ কর্মসূচি পালন করেন। পরে তার দাবির প্রতি সংহতি জানিয়ে আরও কয়েকজন কর্মসূচিতে অংশ নেন।সজল কুমার পাল বলেছেন, সরকারি হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকলে স্বল্প খরচে সাধারণ মানুষের পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হবে। এতে রোগীদের পাশাপাশি সরকারেরও অতিরিক্ত রাজস্ব আয় হবে।তিনি বলেছেন, পিপিআরসির এক প্রতি...