মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়ে বললেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের মাটিতে ‘ডার্টি বোম্ব’ (তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা) হামলার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে, তবে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। চীনের শেনঝেনে এশিয়া, প্যাসিফিক ইকোনমিক কো, অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে থাকাকালীন ফক্স নিউজের সাংবাদিক জ্যাকি হেইনরিখ ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, ওয়াশিংটন ডি.সি’র বাসিন্দাদের কি ইরানের পক্ষ থেকে ‘ডার্টি বোম্ব’ হামলার আশঙ্কা করা উচিত? উত্তরে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না। তবে...