জার্মানির পূর্ব ও পশ্চিম অংশ এক হওয়ার ৩৬ বছর পূর্ণ হলো। দীর্ঘ এই সময়ে দুই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক ব্যবধান কমেছে, কিন্তু রাজনৈতিক ও মানসিক দূরত্ব পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশেষ করে পূর্ব জার্মানিতে কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফর ডয়েসল্যান্ড (এএফডি) এর শক্তিশালী অবস্থান নতুন করে আলোচনায় এনেছে জাতীয় ঐক্য ও গণতন্ত্রের ভবিষ্যৎ। এ পরিস্থিতিতে উগ্রপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার।শনিবার (৩ অক্টোবর) জার্মান ঐক্য দিবস উপলক্ষে পশ্চিমের...