কানাডায় নিজেদের প্রথম ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মেটা। বুধবার কোম্পানিটি জানিয়েছে, ৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার খরচে সেন্ট্রাল আলবার্টায় নির্মাণ করা হবে ডেটা সেন্টারটি। খবর রয়টার্সের। মেটা জানিয়েছে, রাজ্যের স্টারজন কাউন্টিতে ১-গিগাওয়াটের এই ডেটা সেন্টারটি তৈরি করা হবে। আগামীতে একে ১ দশমিক ৮ গিগাওয়াট পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হবে। বিশাল এই ডেটা সেন্টার নির্মাণে কোম্পানিটি ১৩ বিলিয়ন কানাডিয়ান ডলার বা ৯ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে। কৃত্রিম বুদ্ধি...