জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক আব্দুল্লাহ। ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার হুলিয়া মাথায় নিয়ে দিব্যি তিনি ঘুরে বেড়াচ্ছেন বরিশাল নগরজুড়ে। যদিও পুলিশের ভাষ্য, খুঁজে না পাওয়ায় তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা যাচ্ছে না তামিল করা। অথচ এই মারজুক আব্দুল্লাহই গত বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে আওয়ামী লীগের মৃত চার এবং বিএনপির জীবিত ছয় নেতাসহ কয়েকশ মানুষের বিরুদ্ধে ঠুকে দিয়েছেন নাশকতার...