বরাবর
জেলা প্রশাসক, চাঁদপুর
আশা করি, ভালো আছেন। চাঁদপুরে থাকলে ভালো থাকারই কথা।
কারণ লোকে বলে, ইলিশের বাড়ি চাঁদপুরে। তবে আমাদের ডাকাতিয়া নদী ভালো নেই। নদী নিজেই
আজ ডাকাতির শিকার। হ্যাঁ, ঠিক শুনেছেন; মানুষ নয়, নদীই ভিকটিম। ডাকাতির স্টাইলও ভিন্ন।
ডাকাতরা মুখে গামছা বেঁধে আসেন না, মানানসই পোশাকে আসেন। হাতে থাকে সাইনবোর্ড; সঙ্গে
থাকে ইট, বালু, টিন, রড-সিমেন্ট এবং বহুতল ভবনের নকশা।
ডাকাতরা কেউ বসতঘর বানান, কেউ দোকান দেন, কেউ ব্যবসা
প্রতিষ্ঠান গড়েন। এখন পর্যন্ত ডাকাতিয়া নদীর জায়গা দখল করে গড়...