একসময়
চিঠি ছিল খবরের সবচেয়ে
বড় বাহন। ডাকপিয়ন বাড়ির সামনে এসে দাঁড়ালেই বুকের
ভেতর কেমন যেন ধুকপুক
শুরু হতো। চিঠি কার?
প্রেমের, নাকি চাকরির? আর
যদি খামের ওপর সুন্দর হাতের
লেখা থাকত, তাহলে তো কথাই ছিল
না— চিঠি খোলার আগেই
মনের মধ্যে সিনেমার গান বাজতে শুরু
করত তখন!
ডাকপিয়নদেরও
তখন আলাদা সম্মান ছিল। তারা শুধু
চিঠি দিতেন না, সঙ্গে নিয়ে
আসতেন সুসংবাদ, দুঃসংবাদ, প্রেমের প্রস্তাব, পরীক্ষার ফল— এমনকি শ্বশুরবাড়ির
খবরও! চিঠির আবার আলাদা একটা
রোমান্স ছিল। সুন্দর হাতের
লেখা দেখলেই মনে হতো, ‘এই...