দেশের চিনি শিল্প রক্ষায় আখ চাষ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, ‘বেশি বেশি আখ রোপণ করতে হবে। চিনিকলগুলো বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের জন্য চিনি কেনা কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে জীবিকা হারাবেন এ শিল্পের সঙ্গে জড়িত হাজারো মানুষ।আজ শুক্রবার বিকালে নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।হুইপ দুলু বলেন, ‘দেশে চিনি উৎপাদন হয় বলেই সাধারণ মানুষ এখনো সাশ্রয়ী মূল্যে...