প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অবকাঠামো নির্মাণের পর বাস লেন তুলে দিয়ে সড়কটিকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। একই সঙ্গে প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সব নথিপত্র সংরক্ষণ করে অনিয়ম, কারিগরি ত্রুটি ও দায়িত্বে অবহেলার বিষয় তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন তারা।আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম...