স্পেনের এক্সত্রেমাদুরা অঞ্চলের প্রায় ৪০ হাজার মানুষের শহর ডন বেনিতো। প্রত্যন্ত এই অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা সহজ নয়। এই জায়গায় স্কাউটদের নজরে আসার সুযোগও কম । অবহেলিত এই অঞ্চল থেকেই একজন তরুণ স্পেনের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছেন। শৈশবে তিনি যে মাঠে খেলতেন, সেই মাঠের নতুন নামকরণও এখন তার নামেই— ‘পেদ্রো পোরো’।উত্তর আমেরিকার বিশ্বকাপে স্পেনের স্বপ্নযাত্রার অন্যতম অংশীদার পোরোর জাতীয় দলে উঠে আসার গল্পটা অনুপ্রেরণার, একই সঙ্গে আবেগেরও। মা ইভা একটি সুপার মার্কেটে কাজ করতেন আর...