নাটোরের বাগাতিপাড়ায় ঋতু পরিবর্তনের সঙ্গে জ্বর, সর্দি-কাশিসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। চিকিৎসা নিতে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন বিভিন্ন বয়সী রোগীরা। তাদের মধ্যে শিশু ও বয়স্কদের ভোগান্তি বেশি। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রায় ৩০০ রোগী চিকিৎসা নিতে আসছেন। তাদের অনেকে জ্বর, সর্দি-কাশি ও শরীর ব্যথার মতো উপসর্গ নিয়ে আসছেন।আজ বুধবার সকালে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, চিকি...