আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জন্য নতুন ২৭টি টয়োটা হায়েস মাইক্রোবাস আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসইসির প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ ঢাকায় অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন বিএসইসির চেয়ারম্যান আব্দুল খালেক।এ সময় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সাঈমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রগতি ইন্ডাস্ট্রিজের আমদানি করা মাইক্রোবাসগুলো মন্ত্রণালয...