চট্টগ্রামের সাতকানিয়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বিওসি মোড় কাটগড়-আলমগীর সড়ক ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই ক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে আড়াই ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।নিহত দুজন হলেন সাতকানিয়ার মাইঙ্গ্যাপাড়া গ্রামের আবু তাহের (৪৬) ও উত্তর ধর্মপুর মুহুরীপাড়ার আবদুল শুক্কুর (৪৪)। এর মধ্যে আবদুল শুক্কুর অটোরিকশাচালক।স্থানীয়রা জানান, নিহত আবু তাহের সৌদিপ...