চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিনতাইকারীদের ধাক্কায় নিচে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিমানবন্দর রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।আহত যুবকের নাম মো. জুয়েল মিয়া (২০)। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার অলিপুরা গ্রামে। কৃষক জয়নাল মিয়ার ছেলে জুয়েল বর্তমানে খিলগাঁও বাগিচা এলাকায় কেয়ারটেকারের কাজ করেন।আহত জুয়েল ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল সুমন হাওলাদার জানান, কমলাপুর রেলস্টে...