২০৩৪ সালে সরকারের ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা পূরণে চায়না ইকোনমিক জোনের নির্মাণকাজ শুরু একটি বড় পদক্ষেপ বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।এই জোনে এক লাখ লোকের কর্মসংস্থান এবং ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হচ্ছে। যে অবকাঠামো নির্মাণ হচ্ছে তাতে আমার ধারনা যে বিশাল জোনে ভবিষ্যতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই অঞ্চলে অথনৈতিক ইমপেক্ট, সাপ্লাই চেইন ডেভলেপ হবে।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে আনোয়ারায় ‘চায়নিজ ইকোনমি...