ট্রাস্ট
ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে
কারসাজির অভিযোগে তিন বিনিয়োগকারীকে মোট
৭৩ লাখ ৭৬ হাজার
টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কৃত্রিমভাবে শেয়ার
লেনদেন দেখানো এবং ধারাবাহিক লেনদেনের
মাধ্যমে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগে
এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি বিএসইসির এনফোর্সমেন্ট ডিভিশন থেকে জারি করা
হয়েছে এ-সংক্রান্ত একটি
আদেশ।
জরিমানার
আওতায় আসা তিন বিনিয়োগকারী
হলেন— আবু তাহের শিকদার,
উম্মা সালমা নিপা ও এস
এম শাহেদ শাকিল। সবাই একই পরিবারের
স...