প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতাকারী ‘নো কিংস’ নেটওয়ার্কের উদ্যোগে শনিবার যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের ২০০০ শহর ও এলাকায় বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য ছিল ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের আগেভাগে ভোট দিতে উৎসাহিত করা ও ট্রাম্প নীতির বিরোধিতা। যার মধ্যে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, ট্রাম্পের একতরফা যুদ্ধ ও ইমিগ্রেশন নীতির প্রতিবাদ।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিবাদে 'নো কিংস' ব্যানারের অধীনে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছিল। “নো কিংস” প্রতিবাদ...