চীনের শেনজেনে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিন নেতার প্রারম্ভিক বক্তব্যের পর বৈঠক শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে এই আলোচনা। তবে বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি।এর আগে, বৈঠকের শুরুতে ট্রাম্প একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বিশ্বের তিন বৃহৎ দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। দেশ তিনটির কাছেই বিশ্বের সবচেয়ে বড় পারম...