মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীনভাবে একজোট হয়েছে বড় টেলিভিশন সংবাদমাধ্যমগুলো। হোয়াইট হাউসে কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ট্রাম্পের ভিডিও কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএনএন, এবিসি, সিবিএস, ফক্স নিউজ, এনবিসিসহ প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো। এর পরই এক প্রকার বাধ্য হয়ে হোয়াইট হাউস নিজস্ব ভিডিও ফিড চালু করেছে, সেটির নাম দিয়েছে ‘ট্রাম্প টিভি’।সংবাদমাধ্যমগুলো বলেছে, প্রেসিডেন্টের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে তাদের...