বৈশ্বিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে ২০টির বেশি দেশের অংশগ্রহণে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম)- ২০২৬’। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক মেলা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।আজ শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ মেলার ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জানান, মেলায় ভারত, চীন, সিঙ্গাপুরসহ ২০টি দেশের ট্যুর অপারেটর এবং ১৩০টির বেশি এক...