চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত এক ট্রাফিক সার্জেন্টকে বরখাস্ত করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার সঙ্গে যোগাযোগের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে তথ্য মিলেছে। তবে সিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা কেউ এ বিষয়ে মুখ খুলছেন না।মোহাম্মদ মুজাহিদ নামে ওই পুলিশ কর্মকর্তা নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তাকে বরখাস্তের বিষয়টি আজ বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।বরখাস্তের কারণ হিসাবে তিনি জানালেন, সরকা...