নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে মো. ইসমাইল (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার রায়হান হোসেন (২০) আহত হয়েছেন। অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি ট্রাকের ওপর উল্টে পড়লে এ দুর্ঘটনা ঘটে।আজ রবিবার রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের কাঁচপুর এলাকায় স্কয়ার নীট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল ও আহত রায়হানের বাড়ি কোথায়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।প্রত্যক্ষদর্শী হানিফ জানান, তিনি রূপ...