বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? ইংল্যান্ডে গেলে ভবিষ্যতে হোটেলের বিলের সঙ্গে যুক্ত হতে পারে নতুন একটি খরচ। স্থানীয় পর্যায়ে ‘ট্যুরিস্ট ট্যাক্স’ বা রাতযাপনের ওপর কর চালুর ক্ষমতা পেতে চলেছেন ইংল্যান্ডের আঞ্চলিক মেয়ররা। তবে ক্ষমতাসীন লেবার পার্টির মেয়ররা জানিয়েছেন, তারা এই কর ৫ শতাংশের মধ্যে সীমিত রাখতে চান।বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের স্থানীয় সরকার সংস্কারের অংশ হিসেবে এই ‘ওভারনাইট ভিজিটর লেভি’ চালুর পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে হোটেল, এয়ারবিএনবি এবং অন্যান্য থাকার জায়গায়...