আঞ্চলিক পর্যটন সংযোগ বাড়াতে ঢাকায় শুরু হয়েছিল ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হচ্ছে আজ শনিবার। আঞ্চলিক পর্যটন সংযোগ বৃদ্ধি ও টেকসই পর্যটন উন্নয়নকে সামনে রেখে গত বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয় এই মেলা। এটি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজও সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য থাকছে উন্মুক্ত।
এবারের মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা, ট্যুর অপারেট...