শিল্পী হতে প্রতিভা লাগে। লাগে সাধনা, সৃজনশীলতা। কিন্তু ব্রিটেনে নাকি টাকা থাকলেই শিল্পী হওয়া যায়! ক্যানভাসে তুলির আঁচড় না দিয়েও পাওয়া যাবে শিল্পকর্ম। প্রদর্শনী হবে নিজের নামে। সংবাদপত্রে ছাপা হবে প্রশংসা। এমনকি মিলতে পারে পুরস্কারও। সবকিছু সাজিয়ে ব্রিটেনের বিশেষ প্রতিভাধর ব্যক্তিদের ভিসা পাওয়ার ব্যবস্থা। খরচ এক লাখ পাউন্ডের বেশি। বিস্ময়কর এই প্রস্তাব উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির গোপন অনুসন্ধানে। প্রশ্ন উঠেছে, প্রতিভা যাচাইয়ের ব্যবস্থায় অর্থের বিনিময়ে এমন প্রতারণার সুযোগ তৈরি হলো কীভাবে?...