নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলবাহী একটি ট্যাংক লরির ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।তাকে উদ্ধার করতে গিয়ে অচেতন হয়ে পড়েন ম্যানেজার ফারুক (৪২)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।গতকাল রবিবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার সাউদ বাড়িসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।রাতুল এলাকার আমিজউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া কুদ্দুস আলীর ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী ট্যাংকলরিতে সহকারী হিসেবে কাজ করতেন।পুলিশ জানায়, ট্যাংক পর...