সিনেমা জগতে কিছু বছর থাকে যা একজন অভিনেতার ক্যারিয়ারের সংজ্ঞাই বদলে দেয়। আর ২০২৬ সাল যেন ঠিক তেমনই এক জাদুকরী বছর ৪০ বছর বয়সী ব্রিটিশ তারকা রবার্ট প্যাটিনসনের জন্য। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’, ‘দ্য ড্রামা’ কিংবা ‘প্রাইমটাইম’-এর মতো সিনেমায় দাপট দেখানোর পর এবার ব্রিটিশ সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় চরিত্র, জেমস বন্ড হিসেবে চূড়ান্ত হলেন তিনি।কয়েক সপ্তাহ ধরে চলা তুমুল গুঞ্জনের অবসান ঘটিয়ে অফিসিয়াল বন্ড প্ল্যাটফর্ম থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, সপ্তম অভিনেতা হিসেবে ০০৭-এর চেনা ছকে ধরা দেব...