‘হারের কারণটা খুবই সহজ। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে’— ডারউইনে বাংলাদেশের
কাছে ৯ উইকেটে হারের পর মেনে নিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার
মতো কঠিন দুর্গে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কাই কোনো টেস্ট জেতেনি। পাকিস্তান জিততে পারেনি
টানা ৩৬ বছর। সেখানে মাত্র তৃতীয় টেস্টে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। শুধু জয় নয়,
অস্ট্রেলিয়াকে চার দিনের প্রতিটি সেশনে দুমড়ে-মুচড়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে ১৬০ ম্যাচে জয় শুধু ২৮টি। এ তালিকায় অস্ট্রেলিয়া-বধকেই
সবচেয়ে এগিয়ে...