ঢাকায় অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বিবার্ষিক সাধারণ সভা। সভায় ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নির্মাতা শিহাব শাহীন এবং সাধারণ সম্পাদক নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন। গত শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংগঠনটির সাধারণ সভা হয়। সভা শেষে আগামী দুই বছরের নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখা...