সৃষ্টির শুরু থেকে মাটির সঙ্গে মানুষের সম্পর্ক। তাই এ সম্পর্ক
শুধু অস্তিত্বের নয়, অনুভব ও আত্মপরিচয়েরও। যে মাটি মানুষের জীবন ধারণ করে, ফসল ফলায়,
ঘর নির্মাণের উপাদান জোগায়,
সেই মাটিই মানুষের সৃজনশীলতার এক প্রাচীন আশ্রয়। মাটিকে অবয়ব দেওয়ার
মধ্য দিয়ে মানুষ তার চারপাশের জীবন, বিশ্বাস, সংস্কৃতি ও অভিজ্ঞতাকে ধরে রাখতে চেয়েছে।
কখনো দেবদেবীর প্রতিমায়, কখনো দৈনন্দিন জীবনে, আবার কখনো নিছক শিল্পসৃষ্টির আকাঙ্ক্ষায়
মাটি হয়ে উঠেছে মানুষের আত্মপ্রকাশের মাধ্যম। এই সম্পর্কের যোগসূত্র আরও জোরালো করেছে
টেরা...