মৃত্যুকেও যেন হার মানায় এই জেলিফিশ! বারবার ‘শিশু’ হয়ে নতুন জীবন বিজ্ঞানীদের বিস্ময়ে টুরিটোপসিস।মানুষ যুগের পর যুগ ধরে অমরত্বের স্বপ্ন দেখে এসেছে। পুরাণ, সাহিত্য থেকে আধুনিক বিজ্ঞান সব জায়গাতেই মৃত্যুকে জয় করার প্রবল আকাঙ্ক্ষা। কিন্তু পৃথিবীর বুকেই এমন এক প্রাণীর অস্তিত্ব রয়েছে, যা বার্ধক্য বা প্রতিকূল অবস্থার মুখে নিজের জীবনচক্রকে উল্টে দিয়ে একেবারে শৈশবে ফিরে যেতে পারে। বিজ্ঞানীদের কাছে সেই বিস্ময়কর প্রাণীর নাম টুরিটোপসিস ডোর্নি (Turritopsis dohrnii)। যা ‘অমর জেলিফিশ’ নামেই বেশি পরিচিত।মার...