গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৫ হাজার জনকে।নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবির সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে মামলাটি।গত সোমবার মামলাটি করেন বিজিবির নায়েব সুবেদার মো. শওকত হোসেন। তিনি বিজিবি সেক্টর সদর দপ্তর খুলনার সদস্য। গতকাল বৃহস্পতিবার বিজিবির মামলার তদন্তকারী কর্মকর্তা শুকুর আলী গণমাধ্যমকে বিষয়টি জানান।বিজিবির মামলা...