প্রচ্ছদশিল্পী
হিসেবে ধ্রুব এষ অনন্য। লেখক হিসেবেও খ্যাতিমান।
বন্ধু ছিলেন আমীরুল ইসলাম, বুলবুল চৌধুরীর। হুমায়ূন আহমেদের
বেশিরভাগ বইয়ের প্রচ্ছদ তার করা। তার
সঙ্গে আলাপ করেছেন দেওয়ান
আতিকুর রহমান ও রুদ্র আরিফ।
‘তুমি
আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো’ আপনার লেখা গান। কোন বোধ থেকে এর জন্ম হয়েছিল?
গান
কীভাবে লিখতে হয়, গানের অন্তরা,
সঞ্চারী— এসবের কিছুই কি আমি বুঝি?
এর আগে পল্টনে যে
বাসায় থাকতাম, সেটির পুরনো ছাদে বিশাল আড্ডা
হতো। অনেকেই আসতেন। ছাদে আড্ডা দিতে
দিতে আমরা গান বানাতাম।
প্রতিদিন নতুন গ...