দুই বন্ধুর আদুরে খেলার গল্প লিখেছেন অলকানন্দা রায়অনেক অনেক দূরের এক দেশে ছিল একটা নীল পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় বাস করত মেঘপরী। তার কাজ ছিল খুব মজার। প্রতিদিন আকাশ থেকে একমুঠো করে রুপালি মেঘ কুড়িয়ে আনত, আর তা দিয়ে রঙবেরঙের তুলতুলে কার্পেট বানিয়ে বিছিয়ে দিত। সেই কার্পেট বেয়েই নাকি চাঁদমামারা রাতে পৃথিবীতে নেমে আসে!কিন্তু মেঘপররী একটা দুঃখ ছিল। তার কোনো বন্ধু ছিল না। সে একাই আকাশের মেঘ নিয়ে খেলা করত। ঠিক পাহাড়ের নিচেই একটা সবুজ বন ছিল। সেই বনের একটা ডালের কোণে বাস করত ছোট্ট এক টিয়াপাখি, যার নাম ছিল...