মালয়েশিয়ার জনপ্রিয় লাইফস্টাইল ও হালাল টি ব্র্যান্ড টিলাইভ'র নতুন আউটলেট চালু হয়েছে চট্টগ্রামে।আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর দক্ষিণ খুলশীর সিপিডিএল রহিম প্লাজার আরবান টেরেস ফুড কোর্টে আউটলেট উদ্বোধন হয়।মধু, লেমন, ক্যারামেল, চকোলেট, স্ট্রবেরি পার্ল মিল্কসহ ভিন্ন স্বাদের এই চা ৩৩০ টাকা থেকে শুরু।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল মোহাম্মদ আকতার পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান এবং বারকোড গ্রুপের স্বত্...