দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে টিকেটিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।
বাস, ট্রেন, লঞ্চ, উড়োজাহাজসহ বিভিন্ন পরিবহনের টিকিট কেনার পাশাপাশি কনসার্ট ও বিনোদন কেন্দ্রের টিকিটের মূল্য ডিজিটাল মাধ্যমে পরিশোধের সুযোগ বাড়ানো গেলে সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের অভ্যাস তৈরি হবে। একই সঙ্গে অনলাইন টিকেটিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বাড়বে। ২৪ নভেম্বর রাজধানীতে বেঞ্চমার্ক পিআরের উদ্যোগে এবং অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজ-এর সহযোগিতায় আয়...