জ্বালানি সংকটে টালমাটাল বিশ্ব। বাড়ছে দাম, অনিশ্চিত সরবরাহ। পরিবেশের ক্ষতি তো আছেই। জীবাশ্ম জ্বালানির এই অন্ধকার সময়ে আলো দেখাচ্ছে সৌরবিদ্যুৎ। প্রযুক্তির উন্নতিতে এর দক্ষতা বাড়ছে, জায়গা কম লাগছে, আবার ব্যয়ও কমছে। তাই বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশও এখন ঝুঁকছে সৌরশক্তিতে। জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় বড় ভরসা হয়ে উঠেছে পরিবেশবান্ধব এই বিদ্যুৎ।
জ্বালানি খাতের উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা বলছেন, চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও প্রয়োজনীয়...