টাঙ্গাইল শাড়ি কার? এই প্রশ্ন ঘিরেই ভারত ও বাংলাদেশের মধ্যে আইনি বিরোধ। বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী এই শাড়িকে ২০২৪ সালে পশ্চিমবঙ্গের নামে ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি দেয় ভারত। বাংলাদেশের আপত্তি, টাঙ্গাইল শাড়ির জন্ম ও ঐতিহাসিক পরিচয় বাংলাদেশের টাঙ্গাইল জেলার সঙ্গে জড়িত। তাই পশ্চিমবঙ্গের নামে এই স্বীকৃতি দেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে এবার ভারতের আদালতে লড়াই চলছে।বিরোধের সূত্রপাত ২০২০ সালে। ওই বছরের ৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য হস্ততাঁত তাঁতি সমবায় সমিতি ভারতের জিআই দপ্তর...