মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল বুথের ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে সেতু কর্তৃপক্ষ।আজ বুধবার দুপুর দেড়টার দিকে মাওয়া টোল প্লাজায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে সেতু কর্তৃপক্ষের পক্ষে মাওয়া টোল প্লাজার ম্যানেজার কামরুল হাসান তানভীর বাদী হয়ে পদ্মা সেতু উত্তর থানায় মামলা করেন। আটক ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সোহান (২৪) ও ইসমাইল (৩০)।সেতু কর্তৃপক্ষ জানায়, দুপুরে টোল প্লাজার পূর্ব-দক্ষিণ পাশের তারের বেড়ার নিচ দিয়ে গোপনে ভেতরে প্রবে...