পৃথিবীর বুকে যুদ্ধের প্রস্তুতি। আর তার নতুন প্রহরা মহাকাশে। মাথার ওপর নিঃশব্দে ঘুরছে হাজারো উপগ্রহ। গুরুত্বপূর্ণ কোনো উপগ্রহের সংযোগ বিচ্ছিন্ন হলেই বিপাকে পড়তে পারে যোগাযোগ, নৌচলাচল, এমনকি ক্ষেপণাস্ত্র সতর্কব্যবস্থা। এমন অনিশ্চয়তার মধ্যেই মহাকাশে নতুন সামরিক উপগ্রহ পাঠিয়েছে ব্রিটেন। নাম ‘টাইটানিয়া’। কক্ষপথে এবার দেশটির ‘নতুন একজোড়া চোখ’।শনিবার (০৭ নভেম্বর) ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, দেশেই তৈরি টাইটানিয়া গত অক্টোবরে উৎক্ষেপণ করা হয়। এখন এটি পৃথিবীর কক্ষপথে রয়েছে। ম...