ব্রিটিশ টেলিভিশন ও চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত ও প্রবীণ মুখ টম চ্যাডবন না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কালজয়ী কল্পবিজ্ঞান সিরিজ ‘ডক্টর হু’ এবং বিশ্বকাঁপানো শো ‘গেম অব থ্রোনস’-এ অভিনয়ের জন্য দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন লুটনে জন্ম নেওয়া এই তারকা।টম চ্যাডবনের সঙ্গে কাজ করা প্রকাশনা ও ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ফ্যান্টম ইভেন্টস’ সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এক শোক বার্তায় তারা জানায়, ‘টম সবসময় কাজের ক্ষেত্রে অত্যন্ত অমায়িক ও আন্...